advertisement
advertisement

কারাগারে তারেক সাঈদকে মারধরের অভিযোগ, চিকিৎসার নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
কারাগারে তারেক সাঈদকে মারধরের অভিযোগ, চিকিৎসার নির্দেশ

তারেক সাঈদ

advertisement

গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ কারাগারে চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদকে কয়েকজন কারারক্ষী শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী মো. রুবেল মিয়া। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তিনি তারেক সাঈদকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার সুযোগ দিতে আদালতের কাছে আবেদন জানান।

রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি তুলে ধরে এই আবেদনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ তারেক সাঈদকে যথাযথ চিকিৎসা দিতে কিশোরগঞ্জ কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আসামি তারেক সাঈদ বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আছেন।

তবে আজ শুনানির সময় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া আদালতকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর