advertisement
advertisement

গল্প-আড্ডা-গানে কিআর ‘তুমুল ১৩’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
গল্প-আড্ডা-গানে কিআর ‘তুমুল ১৩’

গল্প-আড্ডা-গানে শিশু-কিশোর ও গুণীজনদের সঙ্গে কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়। ১ অক্টোবর

advertisement

কার্টুনিস্ট আহসান হাবিবের কাছে প্রশ্ন ছিল, সবাই আপনাকে ‘বস’ ডাকে কেন? জবাবে তিনি বলেন, ‘সিরিয়াসলি বলে না এত। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই।’ জনপ্রিয় কিশোর পত্রিকা কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু–কিশোরেরা অংশগ্রহণ করে। তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, ‘তোমরা আসলে আসল বস। আমি বলব, তোমরা যখন বড় হবে, তোমরা আসল বস।

আমরা সেই অপেক্ষায় থাকব।’আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, ‘স্বপ্ন হোক আকাশসমান’।অনুষ্ঠানে ছড়াকার রোমেন রায়হান কিশোর-কিশোরীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

কিশোর আলোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, কিশোর-কিশোরীদের সঙ্গে থাকলে তাঁর নিজেরও বয়স কমে যাওয়ার অনুভূতি হয়।কিশোর আলোর প্রকাশক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিশোর-কিশোরীদের নিয়মিত পত্রিকা ও বই পড়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর