advertisement
advertisement

আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম তুলত চক্রটি, বিক্রি করত অপরাধীদের কাছে: পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম তুলত চক্রটি, বিক্রি করত অপরাধীদের কাছে: পুলিশ

আঙুলের ছাপ ক্লোন করে অন্যের নামে সিম নিবন্ধন করার অভিযোগে গ্রেপ্তার তিনজন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে

advertisement

কোনো গ্রাহক হারানো সিম তুলতে গেলে কিংবা নতুন সিম কিনতে গেলে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে সংরক্ষণ করে রাখত চক্রটি। পরে বায়োমেট্রিক যন্ত্র থেকে কৌশলে সেই তথ্য নিয়ে কৃত্রিমভাবে তৈরি করত (ক্লোন) আঙুলের ছাপ। সেই ছাপ দিয়ে গ্রাহকের অজান্তে যেকোনো অপারেটরের সিম নিবন্ধন করা হতো। পরে চড়া দামে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে সেই সিম বিক্রি করত চক্রটি।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এমন একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানান। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছে।

গ্রেপ্তার তিনজন হলেন কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর