advertisement
advertisement

‘নাজা’: গাজায় এআই–চালিত হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
‘নাজা’: গাজায় এআই–চালিত হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র

‘নাজা’ প্রামাণ্যচিত্রের পোস্টার

advertisement

‘নাজা’—এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৮০ মিনিটের এক রোমহর্ষক প্রামাণ্যচিত্র, যা নির্মাণ করেছেন অস্কারজয়ী ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোর। তথ্যচিত্র ‘নাজা’ উৎসবে ‘স্পেশাল জুরি প্রাইজ’ জয় করেছে।‘নাজা’ চলচিত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন সদস্য গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘পদ্ধতিগতভাবে’ হত্যার বিষয়ে অকপটে তথ্য দিয়েছেন।

এই তথ্যচিত্রটি দেখে ভেনিস চলচিত্র উৎসবের দর্শকেরা ২৫ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে সম্মান জানানো) দিয়ে স্বীকৃতি দিয়েছেন, যা এযাবৎকালের দীর্ঘতম।‘নাজা’ নামটি এসেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি হিব্রু পরিভাষা থেকে—কোনো মিসাইল, ড্রোন বা বিমান হামলায় কতজন ‘কোলাটেরাল ড্যামেজ’ বা বেসামরিক নাগরিকের প্রাণহানি হতে পারে বলে ধারণা করা হয়, তা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।এপস্টেইন থেকে গাজা: পশ্চিমা অভিজাতদের নৈতিক মুখোশ‘নাজা’ প্রামাণ্যচিত্র ২৪ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নির্মিত।

নির্মাতাদের মতে, গাজায় যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন পরিকল্পনা ও পরিচালন ব্যবস্থার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর