জাতীয় সংসদ ভবন
দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারের উদ্যোগে দেশে–বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ, ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এই সম্পদের মধ্যে আছে জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বেনিফিশিয়ারি ওনার্স (বিও), বিভিন্ন দেশের বিনিয়োগ তহবিল ইত্যাদি। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব–সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে হয়।
কমিটির সভাপতির অনুপস্থিতিতে কমিটির সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে এ সভা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশের চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার উদ্যোগসমূহের সারসংক্ষেপ’ শীর্ষক প্রতিবেদন কমিটির সামনে উপস্থাপন করা হয়। অনুমিত হিসাব–সম্পর্কিত কমিটিতে বাংলাদেশের চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার সম্পর্কে আলোচনা এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। কমিটির কাছে আগস্ট মাস পর্যন্ত হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।
সেখানে বলা হয়, ঋণের অর্থ অবৈধভাবে স্থানান্তর এবং পরবর্তী সময়ে বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের জন্য দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে।প্রাথমিকভাবে ছয় ব্যক্তি ও শিল্পগোষ্ঠীকে নির্বাচিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।