অলকরণ: মাসুক হেলাল
আমি এখন একজন বিশ্ব নাগরিক। জন্মের সাথে জড়িয়ে আছে গ্রাম, দুরন্ত আমি এখনো লেগে আছি মফস্সলে, প্রেমের সাথে আটকে গেছে শহর, এখন সময় কেটে যাচ্ছে দূরের কোন দেশে। আমি এখন একজন মহাবিশ্বের নাগরিক। মগজের ভেতরে চলে ছায়াপথের বিচরণ, মনে মনে এঁকে যাই সপ্তর্ষিমণ্ডল, চোখে দেখতে চাই আকাশগঙ্গা, কিন্তু আটকে গেছি পৃথিবীর বায়ুমণ্ডলে। আমি এখন একজন ইহকাল-পরকালের নাগরিক।
মননে অস্থিরতার সবুজের ঘাসে হাঁটি, সেজদায় ছুঁয়ে দেখি ধারালো পুলসিরাত, পায়ের তলায় গরম পাথুরে আগ্নেয়গিরি, বাস্তবে পড়ে আছি সংসারের খোলা কোরআনে। আমি এখন একজন নাগরিক। বিশ্বের, মহাবিশ্বের, ইহকাল-পরকালের। *লেখক: নুসরাত আহমেদ আশা, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, কার্ল যাইস ডিজিটাল ইনোভেশন জিএমবিএইচ, মিউনিখ, জার্মানি দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.com
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।