advertisement
advertisement

সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে পুলিশের স্বতন্ত্র ইউনিট হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
সাড়ে চার হাজারের বেশি সদস্য নিয়ে পুলিশের স্বতন্ত্র ইউনিট হচ্ছে

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরুর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে

advertisement

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরে এর উদ্বোধন করেন।পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, নতুন সাইবার পুলিশ ইউনিটের দায়িত্বে থাকবেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন। তাঁর অধীন ৪ হাজার ৫৯২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

বিভাগীয় পর্যায়ে পুলিশের উপমহাপরিদর্শক এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার নেতৃত্ব দেবেন। থানা পর্যায়েও এই ইউনিটের জন্য উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পর্যায়ের সদস্য নিয়োগ দেওয়া হবে। পুলিশের সব সাইবার ক্রাইম বিভাগ এই ইউনিটে আনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান জনবল থেকে যতটা সম্ভব এই জনবল পূরণ করা হবে। পরে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ জনবল এখানে স্থাপন করা হবে।

এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর