advertisement
advertisement

ইনফান্তিনোকে ফুটবলের সঙ্গে না রাখার দাবি ফুটবল লিকসের পিন্টোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
ইনফান্তিনোকে ফুটবলের সঙ্গে না রাখার দাবি ফুটবল লিকসের পিন্টোর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

advertisement

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের তদন্তে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছিলেন ফুটবল লিকসের প্রতিষ্ঠাতা রুই পিন্টো। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে অভিযোগ তুলে তিনি বলেছেন, আগামীর ফুটবলে ইনফান্তিনোর কোনো জায়গা থাকা উচিত নয়।

বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি ২০১৮ সালে প্রকাশ করা অভিযোগগুলো আবার সামনে এনেছেন।কম্পিউটার হ্যাকার হিসেবে পরিচিত পিন্টোর অভিযোগ, ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনো ম্যানচেস্টার সিটি ও পিএসজিকে আর্থিক ফেয়ার প্লে (এফএফপি) সংক্রান্ত শাস্তি এড়াতে সহায়তা করেছিলেন।

জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেল ফুটবল লিকসের নথির বরাত দিয়ে জানিয়েছিল, এফএফপির শর্ত পূরণ করতে ইংল্যান্ড ও ফ্রান্সের ক্লাব দুটি স্পনসরশিপ চুক্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর