গতকাল রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায়।
শুরুতেই এই ডিসক্লেইমার দিচ্ছি বা এটা পরিষ্কার করে নিচ্ছি যে ঢাকা শহরের রাস্তাঘাট হকাররা যেভাবে দখল করে নিয়েছে, তা শহরটিতে নৈরাজ্য তৈরি করেছে এবং এর বিহিত, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা দরকার। এখন যেভাবে চলছে, তা চলতে পারে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সুনির্দিষ্টভাবে মিরপুর ১০ নম্বর গোলচত্বরকে বিবেচনায় নিলেও বলতে হয়, হকাররা সেখানে যেভাবে ফুটপাত ও রাস্তায় তাদের দখলদারি কায়েম করেছে, যান চলাচলে যে অচলাবস্থা ও বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এর জন্য জনগণকে প্রতিদিন যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, তার অবসান দরকার। গোলচত্বরটিসহ চারদিকের রাস্তাগুলো অবৈধ স্থাপনামুক্ত করা জরুরি।কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে কাজটি হবে?
আমরা দেখলাম, গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে যা করা হলো, সেখানে হকার উচ্ছেদের নামে পুরোনো কৌশলই নেওয়া হলো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।