advertisement
advertisement

শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’

ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত নাহিদ শেখকে (গোল চিহ্নিত) আটক করা হয়েছে

advertisement

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শূন্যে তুলে একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিব (১২)।

সে বিদ্যালয়ের ‘গোলাপ’ শাখার শিক্ষার্থী। হাবিব উপজেলার রামানন্দ এলাকার মো. হোসেনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের প্রয়াত আবদুজ জব্বার শেখের ছেলে।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যে যার বেঞ্চে বসে আছে। এ সময় নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি বেঞ্চ থেকে হাবিবকে টেনেহিঁচড়ে ঘাড় ধরে নিচে ফেলে দেন।

এরপর দুই হাতে শূন্যে তুলে ওই ছাত্রকে পরপর দুবার আছাড় দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর