advertisement
advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিনে রুটির খামিরে তেলাপোকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 
ক্যানটিনে রুটির খামিরে তেলাপোকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চতুর্থ শ্রেণি কর্মচারী ক্যানটিনে রুটি তৈরির খামিরে তেলাপোকার বিচরণ। আজ দুপুরে

advertisement

দুপুরের খাবারের সময়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার দুটি ক্যানটিনে তখন রোগীর স্বজন, নার্স ও কর্মীদের ভিড়। কেউ খাবার নিয়ে বসেছেন, কেউ অপেক্ষা করছেন পরিবেশনের জন্য। তবে ক্যানটিনের রান্নাঘরের চিত্র ছিল ভিন্ন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। রুটি তৈরির খামিরে পাওয়া গেছে তেলাপোকা।

আজ বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব অনিয়মের চিত্র উঠে আসে। এ সময় হাসপাতালের দুটি ক্যানটিনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে দেখা যায়, চমেক ক্যাফে রেস্তোরাঁয় ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি রাখা হয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যানটিনেও খাবার তৈরি, রান্না ও পরিবেশনের জায়গায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়।

ওই ক্যানটিনে রুটি তৈরির খামিরে তেলাপোকা পাওয়া যায়।চমেক হাসপাতাল এলাকায় ক্যানটিনগুলোতে হাসপাতালের কর্মী ও নার্সদের পাশাপাশি ভর্তি রোগীদের স্বজনেরাও নিয়মিত খাবার খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর