advertisement
advertisement

নারীকে একা দেখলেই ইমিগ্রেশনে কেন এত প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
নারীকে একা দেখলেই ইমিগ্রেশনে কেন এত প্রশ্ন

advertisement

একজন নারী একা বিদেশে যাচ্ছেন। হাতে বৈধ পাসপোর্ট, টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র। তবু ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে শুনতে হচ্ছে—কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, স্বামী জানেন কি না, অভিভাবক সঙ্গে নেই কেন? কখনো স্বামীর ফোন নম্বর নিয়ে কর্মকর্তাই ফোন করে নিশ্চিত হচ্ছেন, কখনো পঞ্চাশোর্ধ্ব নারীও পড়ছেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে।

সম্প্রতি নেপাল যাওয়ার সময় তিন অবিবাহিত প্রাপ্তবয়স্ক নারীকে ইমিগ্রেশন থেকে আটকে দেওয়ার ঘটনা সামনে আসার পর পুরোনো এই অভিজ্ঞতাগুলোও নতুন করে আলোচনায় এসেছে। ওই তিন নারী আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরও কোনো আইনগত কারণ না দেখিয়ে তাঁদের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। শুধু ওই তিন নারী নন, একা বিদেশ যেতে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে আরও অনেক নারীর।

কেউ যাচ্ছিলেন কর্মশালায়, কেউ পারিবারিক অনুষ্ঠানে, কেউ পুরস্কার হিসেবে পাওয়া ভ্রমণে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর