advertisement
advertisement

এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো নতুন উড়োজাহাজ, তিন মাসে বহর দ্বিগুণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো নতুন উড়োজাহাজ, তিন মাসে বহর দ্বিগুণ

এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ

advertisement

মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের বহর দ্বিগুণ হয়েছে। বহরে তৃতীয় ও নতুন এটিআর ৭২–৬০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার পর সংস্থাটির মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৬। গতকাল বুধবার নতুন উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এস২–এসটিএফ নিবন্ধনের এই উড়োজাহাজ সর্বাধুনিক প্র্যাট অ্যান্ড হুইটনি পিডব্লিউ১২৭এক্সটি ইঞ্জিনে চালিত। এতে ৭২টি আসন আছে।

খবর বিজ্ঞপ্তিএয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, এর আগে তাদের বহরে আরও দুটি নতুন এটিআর ৭২–৬০০ যুক্ত হয়েছে। নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ায় অভ্যন্তরীণ রুটে সংস্থাটির উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাত্রীদের আরও আরামদায়ক সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, তৃতীয় নতুন এটিআর ৭২–৬০০ যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ মাইলফলক।

মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে বহর দ্বিগুণ করে ছয়টি উড়োজাহাজে উন্নীত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর