advertisement
advertisement

পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালের আপিল নিষ্পত্তিতে লাগবে ১৪৫ বছর, বললেন বিচারপতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালের আপিল নিষ্পত্তিতে লাগবে ১৪৫ বছর, বললেন বিচারপতি

পশ্চিমবঙ্গের কলকাতার একটি এসআইআর ক্যাম্পে আপিল আবেদনকারীদের ভিড়

advertisement

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভোটাধিকার বিষয়ে নিষ্পত্তি করতে গঠিত ১৯টি আপিল ট্রাইব্যুনালের একটির দায়িত্বে রয়েছেন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তিনি এখন এ দায়িত্ব থেকে পদত্যাগের ইচ্ছা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন। ইন্দ্রজিৎ বলেছেন, কর্মরত অবস্থায় তিনি দিনে গড়ে ১০টি আপিলের শুনানি নিতে পারেন।

এই গতিতে এই শুনানি চললে এবং বছরের ৩৬৫ দিন কাজ করলে তাঁর এই প্রক্রিয়ায় থাকা ৫ লাখ আপিলের নিষ্পত্তি করতে ১৪৫ বছর সময় লাগবে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় এ পর্যন্ত ৪২৫টি আপিলের নিষ্পত্তি করেছেন। এখনো তাঁর এখতিয়ারে বিচারাধীন আপিল মামলা রয়েছে ৫ লাখ ৩ হাজার। যদিও ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করতে ৩৮ লাখের বেশি আপিল হয়েছিল।

এর মধ্যে মাত্র ১ লাখ ২ হাজার আপিলের নিষ্পত্তি হয়েছে।এই ১৯টি ট্রাইব্যুনালের জন্য নিয়োগ করা হয়েছে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর