advertisement
advertisement

পূজা বন্ধের হুমকি নয়, মণ্ডপের স্থান পরিবর্তনের দাবিতে মিছিলটি ২০২৪ সালের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
পূজা বন্ধের হুমকি নয়, মণ্ডপের স্থান পরিবর্তনের দাবিতে মিছিলটি ২০২৪ সালের

কোলাজ

advertisement

প্রথম আলো ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পূজা বন্ধের হুমকির মিছিল নয়। এটি ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের।

ওই দিন ঢাকার উত্তরায় ঈদগাহ মাঠে দুর্গাপূজার আয়োজন না করে পূজামণ্ডপ সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা মিছিল করেছিলেন।‘১৩ নম্বরের মাঠে, পূজা হতে দেব না’, ‘ঈদগাহের মাঠে, পূজা হতে দেব না’, ‘মানি না, মানব না’ ইত্যাদি স্লোগানে একদল মানুষের মিছিলের ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশে হিন্দুদের পূজা না করার জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।’ কোথাও ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবার প্রকাশ্যে মিছিল বের করে হিন্দুদের পূজা করতে না দেওয়ার হুমকি দিল বাংলাদেশের ইসলামিক জেহাদিরা।’প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংকপ্রতিবেদনটি লেখা পর্যন্ত, এ রকম দাবিতে ভিডিওটি ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় ৪০টি পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে প্রচার করা হয়েছে।

এর মধ্যে ‘জয় সনাতন’ নামের একটি পেজ থেকে প্রকাশিত ভিডিওটি ৭ লাখ ১৩ হাজারবার দেখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর