আবদুল্লাহ বাবু
নরসিংদী শহরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে আবদুল্লাহ বাবু (২৬) নামের যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বড় ভাইসহ দুজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আজ শুক্রবার বিকেলে শহরের চৌয়ালা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।নিহত আবদুল্লাহ বাবু (২৬) নরসিংদী শহরের চৌয়ালা এলাকার উত্তরপাড়ার আবদুল কাদেরের ছেলে। তিনি ফুচকা-চটপটি বিক্রি করতেন। আহত হয়েছেন তাঁর বড় ভাই মো. রুবেল (৩০)।
আহত আরেকজন হলেন পার্শ্ববর্তী কোনাপাড়ার জাকির মিয়ার ছেলে মো. মিরাজ (২০)। মিরাজের হামলার অভিযোগ উঠেছে। তাঁকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে আবদুল্লাহ বাবু নিজ বাড়িতে ছিলেন। ওই সময় আবু লালের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢোকে। তারা আবদুল্লাহর বুকে ও হাতে দুটি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাদের বাধা দিতে এগিয়ে গেলে রুবেলের ডান হাতে কোপানো হয়।স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।