যুক্তরাষ্ট্রের মানাসকোয়ানভিত্তিক অলাভজনক সংস্থা ‘ইউএসএআর ড্রোন টিম’–এর প্রতিষ্ঠাতা ৬৪ বছর বয়সী মাইকেল পারজিয়াল
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি শহর জার্সি শোর। সেখানের এক রেস্তোরাঁমালিক হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছেন। কুকুর ও বিড়াল, এমনকি একটি হারিয়ে যাওয়া গরুও উদ্ধার করে দিয়েছেন তিনি। এই কাজের জন্য ১৮টি আধুনিক ড্রোন ব্যবহার করেন তিনি।যুক্তরাষ্ট্রের মানাসকোয়ানভিত্তিক অলাভজনক সংস্থা ‘ইউএসএআর ড্রোন টিম’–এর প্রতিষ্ঠাতা ৬৪ বছর বয়সী মাইকেল পারজিয়াল।
গত দুই বছরে নিউ জার্সিজুড়ে হারিয়ে যাওয়া ১২২টি প্রাণীকে উদ্ধার করেছেন তিনি।এই কাজের পেছনের কারণ জানিয়ে মাইকেল পারজিয়াল বলেন, ‘আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর দুই দাদা প্রথম বিশ্বযুদ্ধে লড়েছিলেন। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই আমি এই উদ্যোগ নিয়েছি।
দেশের প্রবীণ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এটিই আমার নিজস্ব উপায়।’মাইকেল পারজিয়াল আরও জানান, ‘আমরা বিনা মূল্যে প্রবীণ সামরিক যোদ্ধাদের ড্রোন চালানোর পেশাদারি প্রশিক্ষণ দিই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।