advertisement
advertisement

রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ভবনে ছিঁড়ে পড়া সেই লিফট। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশটি দেখছেন ভবনের বাসিন্দারা। ২ অক্টোবর ২০২৬

advertisement

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তাঁর ছেলে ওয়াসী (৮)।

যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সকালে আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ওপর থেকে নিচে পড়ে। এতে ওই লিফটে থাকা শিশুসহ ভবনটির তিনজন বাসিন্দা আহত হন।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বাদে অন্য দুজনের অবস্থা গুরুতর।দারুসসালাম থানা পুলিশ ও ভবনটির বাসিন্দারা জানান, ফজরের নামাজের পর আজ সকালে ভবনটির তিন বাসিন্দা পঞ্চম তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর