advertisement
advertisement

বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ

হৃদরোগ

advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদ্‌রোগে। সংস্থাটি বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান যে ১০টি কারণের তালিকা প্রকাশ করেছে, তার শীর্ষে আছে হৃদ্‌রোগ। বিশ্বের প্রায় ৯৫ লাখ মানুষের মৃত্যু হয় এই রোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ শুক্রবার মৃত্যুর শীর্ষ ১০টি কারণের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে মারা গেছে মোট ৬ কোটি ১ লাখ মানুষ।

এর মধ্যে প্রধান ১০টি কারণের জন্য ৩ কোটি ৩ লাখ (৫৪ শতাংশ) মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২০ সালের পর এবারই প্রথম কোভিড-১৯ বৈশ্বিক শীর্ষ ১০টি মৃত্যুর কারণের তালিকা থেকে বাদ পড়ল।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে করোনা মহামারি শুরু হয়েছিল।শীর্ষ ১০ কারণের মধ্যে আছে হৃদ্‌রোগ (স্কেমিক হার্ট ডিজিজ), স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্র ও ফুসফুসের রোগ (সিওপিডি), নিম্ন শ্বাসনালির সংক্রমণ, আলঝেইমার, ডিমেনশিয়া, ডায়াবেটিস, ফুসফুসের ক্যানসার, উচ্চ রক্তচাপজনিত হৃদ্‌রোগ, কিডনির রোগ এবং ডায়রিয়াজনিত রোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর