advertisement
advertisement

কিশোর গ্যাংয়ের তৎপরতা তিন মাসের মধ্যে উৎখাত হবে: চিফ হুইপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
কিশোর গ্যাংয়ের তৎপরতা তিন মাসের মধ্যে উৎখাত হবে: চিফ হুইপ

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে আয়োজক, অতিথি ও প্রতিযোগীরা। ঢাকা, ২ অক্টোবর ২০২৬

advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। তিনি বলেন, ‘আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই।

আমাদের দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন। এফডিসিতে আজ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।চিফ হুইপ বলেন, অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না।

ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে, তাদের লাগাম টেনে ধরা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর