advertisement
advertisement

লাখ টাকার টিয়া, ৪০ হাজার টাকার বিড়াল, বাহারি মুরগিসহ আরও যা যা আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
লাখ টাকার টিয়া, ৪০ হাজার টাকার বিড়াল, বাহারি মুরগিসহ আরও যা যা আছে

বিড়াল, টিয়া, ককাটিয়েল, কবুতরসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখির পসরা বসে এই সাপ্তাহিক হাটে। মিরপুর, ঢাকা। ২ অক্টোবর ২০২৬

advertisement

সাদা-ক্রিম রঙের লোমশ বিড়ালটি বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছিল চারপাশে। গোল মুখ, চ্যাপ্টা নাক, বড় চোখ আর শরীরজুড়ে লম্বা নরম লোম। বিড়ালটিকে কোলে নিয়ে আদর করছিলেন বিক্রেতা শাহ আলম। তাঁর সামনে খাঁচার মধ্যে একই ধরনের আরও কয়েকটি বিড়াল রয়েছে। তবে এই বিড়ালের দামই সবচেয়ে বেশি বলে জানালেন বিক্রেতা। কেউ দাম জিজ্ঞাসা করতেই তাঁর উত্তর, ‘৪০ হাজার টাকা’।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় পোষা প্রাণীর হাটে চোখে পড়ে এমন চিত্র। সপ্তাহে এক দিন শুক্রবার বসে এই হাট। চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্রেতা-বিক্রেতারা জড়ো হন এই হাটে।পার্সিয়ান জাতের এই বিড়ালের দাম চাওয়া হচ্ছে ৪০ হাজার টাকাবিক্রেতা শাহ আলম জানালেন, তিনি মোহাম্মদপুরের বাসিন্দা। ১৪ বছর ধরে বিড়াল লালন-পালন করেন। প্রতি সপ্তাহেই মিরপুরের হাটে বিড়াল বিক্রি করতে আসেন।

বিড়ালের দাম এত চাওয়া হচ্ছে কেন জানতে চাইলে বলেন, বিড়ালটি পার্সিয়ান জাতের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর