advertisement
advertisement

ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি

সংবাদ সম্মেলনে ভারত ও ব্রাজিল কোচ

advertisement

কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। আলোঝলমল এক রাতের অপেক্ষা। যেখানে মুখোমুখি হবে ফুটবল ইতিহাসের এক পরাশক্তি আর ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত এক ফুটবলপ্রেমী দেশ।প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভারত। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বললেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভারতকে নিয়ে ব্রাজিল কোচের কণ্ঠে সতর্কতা, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি।

তারা পানামার সঙ্গে ভালো ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পঞ্চম। বিপরীতে ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। কিন্তু র‍্যাঙ্কিংয়ের ফারাকই সব নয়। কারণ, গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।আগামীকালের ম্যাচে ব্রাজিল নামবে তারকায় ভরা দল নিয়ে। আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র।

দলে আছেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও ব্রুনো গিমারাইস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর