আবহাওয়া অধিদপ্তর
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে একেবারে বৃষ্টিহীন পরিস্থিতি থাকবে না। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
অক্টোবরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এই পূর্বাভাস দেওয়া হয়।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৯ মিলিমিটার। এর বিপরীতে বৃষ্টি হয়েছে ২৬৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসে দেশে গড়ে ২০ দিন বৃষ্টি হলেও গত মাসে বৃষ্টি হয়েছে ১৭ দিন।তবে সব বিভাগে বৃষ্টির পরিস্থিতি একই ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।