advertisement
advertisement

টিকা কি আসলে হৃদ্‌রোগীদের সুরক্ষা দিতে পারে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
টিকা কি আসলে হৃদ্‌রোগীদের সুরক্ষা দিতে পারে?

হৃদ্‌রোগীদের প্রয়োজনীয় টিকা ফ্লু ও নিউমোনিয়ার মতো সংক্রমণের জটিলতার ঝুঁকি কমায়

advertisement

হৃদ্‌রোগের ক্ষেত্রে ফ্লু বা শ্বাসতন্ত্রের সংক্রমণ হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে হার্ট অ্যাটাকসহ জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। তাই ওষুধ ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি ফ্লু ও নিউমোনিয়ার মতো সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা নেওয়াও গুরুত্বপূর্ণ।সামান্য জ্বর-কাশি ভেবে যে ফ্লুকে অবহেলা করা হয়, হৃদ্‌রোগীর ক্ষেত্রে সেটিই কখনো বড় বিপদ ডেকে আনতে পারে।

শ্বাসতন্ত্রের সংক্রমণ হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।তাই হৃদ্‌রোগীর চিকিৎসায় শুধু ওষুধ ও জীবনযাপনের পরিবর্তন নয়, সংক্রমণ প্রতিরোধের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

প্রয়োজনীয় টিকা ফ্লু ও নিউমোনিয়ার মতো সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এবং এসব সংক্রমণের জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি (ইএসসি) হৃদ্‌রোগ প্রতিরোধের অংশ হিসেবে টিকাদানের ওপর গুরুত্ব দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর