advertisement
advertisement

এবার ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
এবার ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি

এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

advertisement

ফাইনাল মানেই আলাদা উত্তাপ। তার ওপর সেই ফাইনালে প্রতিপক্ষ যদি ভারত ও পাকিস্তান হয়, তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরে পর্যন্ত। আগামীকাল এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনাল নিয়েও তাই বাড়তি উত্তেজনা। ম্যাচে কী হয়, সেটা দেখার অপেক্ষা যেমন দর্শকের, তেমনি ম্যাচের পরে কী ঘটতে পারে, সেটা নিয়েও বেশ কথাবার্তা চলছিল কয়েক দিন ধরে।তবে এখন বোধ হয় ম্যাচের পরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা একটু কমবে।

কারণ, ফাইনালে উপস্থিত থাকবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।আগের নির্ধারিত ব্যস্ততার কারণে ফাইনালের দিন উপস্থিত থাকতে পারবেন না নাকভি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি। সেখানে বলা হয়েছে, ‘এসিসির সভাপতি মহসিন নাকভি পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এশিয়ান গেমস ২০২৬–এর ফাইনাল দিবসে থাকতে পারবেন না।

তবে সোনা ও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ের আগে চার দলকেই তিনি শুভকামনা জানিয়েছেন।’জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত–পাকিস্তান ফাইনাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর