advertisement
advertisement

দেখুন পটোল চিংড়ির দোলমার রেসিপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
দেখুন পটোল চিংড়ির দোলমার রেসিপি

একটি সরু চামচ দিয়ে পটোলের ভেতরের বীজ ও নরম অংশ বের করে চিংড়ির পুর ভরে দিন।

advertisement

পটোল চিংড়ির দোলমার রেসিপি দিলেন শাহনাজ সেতুউপকরণপটোল ৮–১০টিকুচো চিংড়ি ২০০ গ্রামমাঝারি চিংড়ি ২০–২৫টিপেঁয়াজকুচি আধা কাপআদাবাটা ১ চা–চামচরসুনবাটা আধা চা–চামচকাঁচা মরিচকুচি ২টিহলুদ আধা চা–চামচমরিচগুঁড়া আধা চা–চামচজিরাগুঁড়া আধা চা–চামচধনেগুঁড়া আধা চা–চামচলবণ স্বাদমতোধনেপাতাকুচি এক টেবিল চামচশর্ষের তেল ৪ টেবিল চামচগরমমসলা ১ চা–চামচের চার ভাগের এক ভাগকাজুবাদাম ১০টিপোস্তদানা ও সাদা শর্ষে ১ টেবিল চামচক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে কি আসলেই হাড় ভাঙার ঝুঁকি কমে?প্রণালিকুচো চিংড়ি লেজ–মাথা ফেলে ধুয়ে নিন।

কাজুবাদাম, পোস্তদানা–শর্ষে ভিজিয়ে বেটে নিন। এবার ১ টেবিল চামচ তেলে পেঁয়াজ ভেজে আদা-রসুন, কাঁচা মরিচ, হলুদ, সামান্য মরিচ কাজু পেস্ট ও লবণ দিয়ে কষিয়ে চিংড়ি দিন। তবে চিংড়ি ২–৩ মিনিটের বেশি কষাবেন না। চিংড়ি শুকিয়ে গেলে পুর শক্ত হয়ে যাবে। শেষে সামান্য গরমমসলা দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। পুর প্রস্তুত।এদিকে পটোলের দুই মাথা সামান্য কেটে খোসা হালকা চেঁছে নিন। একটি সরু চামচ দিয়ে ভেতরের বীজ ও নরম অংশ বের করুন।

পটোলের ভেতরের ফাপা জায়গায় আগে থেকে তৈরি করে রাখা চিংড়ির পুর ভরে দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর