advertisement
advertisement

টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
টোকিও চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে

advertisement

টানা ৩৫ দিনের রেকর্ড বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার সুনীল ছিল টোকিওর আকাশ। রৌদ্রোজ্জ্বল এই দিনের আবহেই এল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য দারুণ এক সুসংবাদ। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রুবাইয়াৎ হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড”। উৎসবের প্রায় চার দশকের ইতিহাসে নির্বাচিত হওয়া প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এটি। সেদিক থেকে দেখলে এটি একটি মাইলফলক।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াৎ হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে ঢাকার এক হবু কনের গল্প তুলে ধরা হয়েছে। বিয়ের প্রস্তুতি, সৌন্দর্যচর্চা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক নিয়মের ঘেরাটোপের মধ্যে তার শরীর ও মন এক অস্বস্তিকর জগতে প্রবেশ করে।

বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিকতার মিশেলে নারীর শরীর, ইচ্ছা, সৌন্দর্যবোধ ও বিয়ে ঘিরে সমাজে চালু থাকা জটিল ও বৈষম্যমূলক রীতিকে প্রশ্নের মুখে দাঁড় করায় এই চলচ্চিত্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর