স্যাটেলাইট
মহাকাশে যুক্তরাষ্ট্রের একটি পুরোনো গুপ্তচর স্যাটেলাইট হঠাৎ রহস্যজনকভাবে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার ফলে পৃথিবীর কক্ষপথে থাকা অন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও ইন্টারনেট স্যাটেলাইটগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর লো আর্থ অরবিট বা নিম্ন পৃথিবীর কক্ষপথে থাকা ইউএসএ ৩২ নামের স্যাটেলাইটটি হঠাৎ বিস্ফোরিত হয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।
ঠান্ডা যুদ্ধের সময় ফারাহ থ্রি কোড নামে পরিচিত এই স্যাটেলাইট ১৯৮৮ সালে মহাশূন্যে পাঠানো হয়েছিল।প্রায় ৩৮ বছর মহাকাশে থাকা মেয়াদোত্তীর্ণ স্যাটেলাইটটিতে হঠাৎ বিস্ফোরণের সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে মহাকাশবিজ্ঞানী টনি ফিলিপসের পরিচালনাধীন স্পেসওয়েদার ডট কম জানিয়েছে, স্যাটেলাইটটির ভেতরের কোনো চাপযুক্ত ট্যাংক বা ব্যাটারি ফেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটতে পারে।স্যাটেলাইটটি একটি ব্যস্ত কক্ষপথে অবস্থান করছিল, ফলে সেখানে থাকা মহাকাশ বর্জ্য বা কোনো উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।