advertisement
advertisement

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:০১ অপরাহ্ণ
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

জিম ক্যারি। রয়টার্স

advertisement

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। গত কয়েক বছর নিজেদের সম্পর্ককে আলোচনার বাইরে রেখেছিলেন দুজন। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। জিম ক্যারির মুখপাত্র গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

তবে কবে, কোথায় এবং কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের কথা অনেক দিন ধরেই জানা ছিল ঘনিষ্ঠমহলে। কিন্তু প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে তাঁদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের আসরে দুজনকে একসঙ্গে দেখা যায়।

বিয়ের খবর প্রকাশের প্রায় সাত মাস আগে সেটিই ছিল তাঁদের বহুল আলোচিত প্রকাশ্য উপস্থিতিগুলোর একটি।মঞ্চে প্রেমিকার প্রতি ভালোবাসাসিজার অ্যাওয়ার্ডসের সেই অনুষ্ঠানেই মিন আহকে নিয়ে প্রকাশ্যে নিজের অনুভূতির কথা বলেছিলেন জিম ক্যারি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর