advertisement
advertisement

মহাশূন্যে নভোচারীরা লেখালেখি করেন যে ধরনের কলম দিয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
মহাশূন্যে নভোচারীরা লেখালেখি করেন যে ধরনের কলম দিয়ে

স্পেস পেন দিয়ে লিখছেন এক নভোচারী

advertisement

মহাশূন্য গবেষণার প্রাথমিক পর্যায়ে নভোচারীদের জন্য সাধারণ কলম বা পেনসিল ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অভিকর্ষহীন শূন্যতায় কালি কাজ না করা বা পেনসিলের গ্রাফাইট ভেঙে সংবেদনশীল যন্ত্রপাতির ক্ষতি হওয়ার আশঙ্কাও ছিল তখন। মহাশূন্যে লেখার জন্য বিশেষ ফিশার স্পেস পেন ১৯৬৮ সালের অক্টোবর মাসে তৈরি করা হয়। অ্যাপোলো সেভেনের মিশন কমান্ডার ওয়াল্টার শিরা কলমটির ওজনহীনতা প্রদর্শন করেন।

মহাকাশ জাদুঘরে এবং নিউইয়র্কের আধুনিক শিল্প জাদুঘরে এখনো এই কলম সংরক্ষণ করা আছে।ফিশার পেন কোম্পানির প্রতিষ্ঠাতা পল ফিশার আগে থেকেই একটি প্রেশারাইজড কলম নিয়ে কাজ করছিলেন। সেই কলমই ব্যবহার করে থাকেন নাসার নভোচারীরা। পল ফিশারের ছেলে কেরি ফিশার জানান, বলপয়েন্টের কালি বের হয়ে শুকিয়ে যেত। সমস্যা সমাধানের জন্য তাঁর বাবা একটি সিল করা কার্টিজ নিয়ে কাজ করছিলেন।

কার্টিজের ওপরের অংশে নাইট্রোজেন গ্যাস কালিকে পিস্টনের দিকে ঠেলে দিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর