প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
গত জুন মাসের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না দিল্লি পুলিশ। তাই আজ শুক্রবার সিইসি জ্ঞানেশবিরোধী আন্দোলন রুখতে রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকা নিশ্ছিদ্র দুর্গে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রোর ১১টি স্টেশন। ট্রেন চললেও এসব স্টেশনে ওঠানামা বন্ধ। একইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
কয়েক হাজার পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে যন্তর মন্তরগামী প্রতিটি রাস্তার সংযোগস্থলে। আজ গান্ধীজয়ন্তীর দিন রাজধানীর এই কেন্দ্রীয় এলাকাটি বেহুলা-লখিন্দরের বাসরঘরের রূপ নিয়েছে।
নির্বাচনী প্রক্রিয়া অগণতান্ত্রিকভাবে চালানো ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে দেশের ১৩ কোটি মানুষের নাম খারিজ করে শাসক দল বিজেপির সুবিধা করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।