advertisement
advertisement

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৫)। সংবিধানকে বলা হয় ‘রাষ্ট্র পরিচালনার দলিল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৫)। সংবিধানকে বলা হয় ‘রাষ্ট্র পরিচালনার দলিল’

জাতীয় সংসদ ভবন

advertisement

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্নঅধ্যায়-৫প্রশ্ন: রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ’ ধারণাটি বর্ণনা করো।উত্তর: বাংলাদেশের সংবিধানের চারটি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ অন্যতম। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে।

তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।প্রশ্ন: সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে কেন?উত্তর: শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হলো এ মূলনীতির লক্ষ্য।প্রশ্ন: স্থানীয় সরকার প্রয়োজন কেন?উত্তর: স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর