advertisement
advertisement

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন যুবক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন যুবক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বানানো

advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ার জের ধরে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন সুমন মিয়া নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত দোকানি ইব্রাহিম খলিল উপজেলার চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাতে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনে খলিলের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। অভিযুক্ত সুমন মিয়াও একই গ্রামে বাসিন্দা। তাঁকে আটক করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিল সাহিতপুর বাজারে ‘ইসরাত জাহান স্টোর’ নামে একটি মুদিদোকান চালান।

দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি বোতলে করে পেট্রলও বিক্রি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর