advertisement
advertisement

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গাছের সঙ্গে বাঁধল জনতা

ধর্ষণ

advertisement

ফরিদপুরের সদরপুরে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে স্থানীয় জনতা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. মাছুদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

সদরপুরের মাদ্রাসাটিতে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী ছাত্র (১৩) ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। মাদ্রাসার পরিচালক (মোহতামিম) বলেন, ‘আমাদের মাদ্রাসার এক শিক্ষককে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।

আমরাও মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখছি।’স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়, শিক্ষক মাছুদের কাছে সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর