লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার প্রায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে আনা হয়।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।এর আগে বেলা দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি রেললাইনে আটকা পড়লে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।