advertisement
advertisement

মো. মেহমুদ হোসেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
মো. মেহমুদ হোসেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মো. মেহমুদ হোসেন

advertisement

মো. মেহমুদ হোসেন আবার আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত ৪ সেপ্টেম্বর মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে এ ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন।

পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। ব্যাংক ও আর্থিক খাতে তাঁর প্রায় চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মো. মেহমুদ হোসেন একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক যুগের বেশি সময় দায়িত্ব পালন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর