advertisement
advertisement

গ্রামে যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
গ্রামে যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’

চলন্ত বাসের মধ্যে অন্য নারীদের সহায়তায় সন্তানের জন্ম দেন প্রসূতি আবেদা বেগম। গত শুক্রবার দিবাগত রাতে

advertisement

ঢাকার অদূরে সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করেন আবেদা বেগম। সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের ২০ দিন আগে একটি বাসে মা–বাবার সঙ্গে গ্রামের বাড়ি লালমনিরহাটে যাচ্ছিলেন তিনি। পথে বাসের মধ্যে তাঁর প্রসববেদনা ওঠে। এরপর বাস থেকে পুরুষ যাত্রীদের নামিয়ে দিয়ে নারী যাত্রীদের সহায়তায় একটি ছেলেসন্তানের জন্ম দেন আবেদা।

বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।ঢাকা থেকে আসা দূরপাল্লার কোচ ‘আনাস এন্টারপ্রাইজে’ সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। বাসে জন্ম নেওয়ায় পরিবহনের নামে নবজাতকের ‘আনাস হাসান’ নাম রাখা হয়েছে।

পরিবহন কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, শিশুটি আজীবন বিনা মূল্যে এ বাসে যাতায়াত করতে পারবে।রাত আড়াইটার দিকে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে তাঁর প্রসববেদনা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর