ওপেনএআইয়ের ডেভ ডেতে ওয়ানব্রেইনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস
টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’।
আয়োজনে ওপেনএআইয়ের সংশ্লিষ্ট দলের সঙ্গে এআইয়ের সাম্প্রতিক উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা করা হয়।শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে ওপেনএআইয়ের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে কাজ করছে ওয়ানব্রেইন।
চুক্তি ও সংশ্লিষ্ট শর্ত চূড়ান্ত হলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি ও অন্যান্য এআই সুবিধা আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হতে পারে।শিক্ষার্থীদের নিয়ে এআইভিত্তিক কার্যক্রমে এর আগেও কাজ করেছে ওয়ানব্রেইন এআই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।