কার্যক্রম নিষিদ্ধ বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন (রুবেল)
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে কারাগার থেকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা। পৃথক দুটি প্রত্যয়নপত্রে কার্যক্রম নিষিদ্ধ ওই আওয়ামী লীগ নেতাকে বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি ফ্যাসিস্ট সরকার উৎখাতে সংগ্রাম করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী ওই নেতার নাম মুহাম্মদ রুহুল আমিন (রুবেল)। তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে। সাটুরিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ২২ সেপ্টেম্বর পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে।
পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রুহুল আমিনকে কারাগার থেকে জামিনে মুক্ত করতে বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মান্নান প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।