advertisement
advertisement

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

advertisement

রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশ পাওয়ার পরও বাদ পড়া প্রার্থীরদের মধ্যে ৪৬ জন প্রার্থীর চূড়ান্ত গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।

নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির কিছু নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর