advertisement
advertisement

কাল শুরু হচ্ছে হার-ই-ট্রেড এক্সিবিশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
কাল শুরু হচ্ছে হার-ই-ট্রেড এক্সিবিশন

advertisement

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘হার-ই-ট্রেড এক্সিবিশন’। ২ ও ৩ মে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন। দেশীয় পণ্য ও নারী উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে আগামীকাল ২ অক্টোবর থেকে রাজধানীতে শুরু হচ্ছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে দুই দিনব্যাপী এই এক্সিবিশন অনুষ্ঠিত হবে ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছেন ৬২ জন নারী উদ্যোক্তা। তাঁদের তৈরি ফ্যাশন পণ্য, হস্তশিল্প, হোম ডেকর, খাবারসহ বিভিন্ন ধরনের দেশীয় লাইফস্টাইল পণ্য থাকবে এক্সিবিশনে।

নিজেদের উদ্যোগ ও সৃজনশীল কাজ সরাসরি ক্রেতা ও দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।নারী উদ্যোক্তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্ভাবনকে তুলে ধরার পাশাপাশি তাঁদের মধ্যে নেটওয়ার্কিং, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ তৈরি করাও এই আয়োজনের লক্ষ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর