ম্যাচ শুরুর আগে কথা বলছেন প্রধান কোচ ফিল সিমন্স
সহজ গ্রুপ নাকি কঠিন?বিশ্বকাপের সূচি ঘোষণার পর এ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। পরশু রাতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঠিক হওয়ার পরও তা হচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। বাছাইপর্ব পেরিয়ে আসা একটা দলকেও গ্রুপসঙ্গী হিসেবে পাবে বাংলাদেশ।গ্রুপটা যে কঠিন, এ নিয়ে এবার দ্বিধা নেই কারোরই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও তাই মনে করেন।
শুধু তো আর মুখে মুখে নয়—আইসিসি র্যাঙ্কিংও একই কথা বলছে।এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে নিচে থাকা জিম্বাবুয়ে পড়েছে ‘এ’ গ্রুপে। ঠিক ওপরে থাকা আফগানিস্তানও তাই, সম্প্রতি পারফরম্যান্সের অবনতি ঘটা পাকিস্তানও।
বাংলাদেশের গ্রুপে র্যাঙ্কিংয়ে সবচেয়ে কাছাকাছি শ্রীলঙ্কাও আছে ওপরে, এখন পর্যন্ত ঠিক হওয়া বাকি তিন দলই সেরা ছয়ে।তবে এসব দুশ্চিন্তা এখন দূরেই সরিয়ে রাখতে চান বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘ড্র নিয়ে আসলে কারও কিছু করার নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।