advertisement
advertisement

পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ না করার দাবি ১০৮ নাগরিকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ না করার দাবি ১০৮ নাগরিকের

বিবৃতি

advertisement

বিকল্প আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা না করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেনিয়ালস কোয়ার্টারে (সুইপার কলোনি) বসবাসরত পরিচ্ছন্নতাকর্মী ও হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোকে দেওয়া উচ্ছেদ নোটিশ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছেন দেশের ১০৮ নাগরিক।আজ এক যৌথ বিবৃতিতে নাগরিকেরা বলেন, ১৮৫৮ সালে হাসপাতাল প্রতিষ্ঠার সময় থেকেই প্রায় ১৬৮ বছর ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ এই কলোনিতে বাস করছেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতার কাজ চালিয়ে আসছেন।

বর্তমানে সেখানে ৪টি মুসলিম পরিবারসহ মোট ৬০টি পরিবার রয়েছে। এসব পরিবারের ৪২ জন সন্তান বিভিন্ন স্কুল ও কলেজে পড়ছে। বাসিন্দাদের মধ্যে ৩১ জন সরকারি স্থায়ী কর্মী, ২৮ জন অবসরপ্রাপ্ত এবং ১৯ জন আউটসোর্সিং কর্মী।বিবৃতিতে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি এক প্রশাসনিক নোটিশে কলোনি খালি করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পানি, বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ কেটে দিয়ে ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলা হলেও তাঁদের জন্য কোনো পুনর্বাসনের পরিকল্পনা রাখা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর