শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়
পক্ষপাতমূলক আম্পায়ারিং ঢাকার ক্লাব ক্রিকেটের পুরোনো রোগ। প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট বারবার কলঙ্কিত হয়েছে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণে।
রোগ সারাতে অতীতে বিভিন্ন বোর্ড লোকদেখানো বিভিন্ন উদ্যোগ নিলেও এই বিষ থেকে ঢাকার ক্রিকেট যে পুরোপুরি মুক্ত হয়নি, তার প্রমাণ এবারের তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এক ঘটনা।তৃতীয় বিভাগ বাছাইয়ে বসুন্ধরা ক্রিকেট একাডেমির বিপক্ষে রানআউটের সিদ্ধান্তের প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে উঠে যায় মিরপুর ওয়ারিয়র্স।
এ ঘটনায় মিরপুর ওয়ারিয়র্স আনুষ্ঠানিক অভিযোগ না করলেও জানা গেছে, প্রতিপক্ষের বিরুদ্ধে আম্পায়ারিং প্রভাবিত করার অনানুষ্ঠানিক অভিযোগ আছে তাদের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।