পরিধেয় এআই কী আমাদের বন্ধু? প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি
সকাল ৮টা। অফিসের পথে বাসে বসে নুসরাত (ছদ্মনাম) হঠাৎ খেয়াল করলেন, তাঁর সহকর্মীর গলায় ঝোলানো ছোট্ট একটা পেনডেন্ট বা লকেট, যেটা আসলে কোনো গয়না নয়। ‘এটা কী?’ জিজ্ঞেস করতেই সহকর্মী হেসে বললেন, ‘এটা সারাক্ষণ শুনছে আমার আশেপাশের কথাবার্তা, আর দিনশেষে নিজে থেকেই একটা সারাংশ লিখে দেয়।
কোন সভায় কী বলা হলো, কাকে কী প্রতিশ্রুতি দিলাম, সব।’ নুসরাত কিছুটা অবাক, কিছুটা অস্বস্তি নিয়ে ভাবলেন, তাহলে তো এই যন্ত্র আমার কথাও শুনছে, অথচ আমার সম্মতিই নেয়নি।এই ছোট্ট পেনডেন্টই আসলে প্রযুক্তি দুনিয়ার নতুন প্রবণতা। পরিধানযোগ্য এআই বা ওয়্যারেবল এআই।
বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন স্মার্টফোনের পরের ধাপ হিসেবে এমন সব যন্ত্রে বিনিয়োগ করছে, যা সব সময় শরীরে পরিধেয় হয়ে থাকবে আর চারপাশের কথাবার্তা থেকে সাহায্য নিয়ে আসবে সরাসরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।