মেসি ও আন্তোনেলা দুজনেই ম্যাচিং করে পরেছেন কালো পোশাক
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে স্পেনের ওভিয়েদো শহরে পৌঁছেছেন লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। প্রথম দিনেই দুজন নজর কেড়েছেন ছিমছাম অল-ব্ল্যাক লুকে । দেখে নেওয়া যাক, তাঁদের আউটফিট ও স্টাইলের খুঁটিনাটি।মেসি ও আন্তোনেলা দুজনেই ম্যাচিং করে পরেছেন কালো পোশাকফুটবলের এই মহাতারকা পরেছেন পিন স্ট্রাইপ স্যুট। সূক্ষ্ম স্ট্রাইপ নকশার কালো স্যুটের সঙ্গে ম্যাচিং শার্ট বেছে নিয়েছেন তিনি।
কালো স্যুটের সঙ্গে মানানসই কালো ফরমাল জুতা পরেছেন আর্জেন্টাইন তারকা।কালো ফিটেড টপের সঙ্গে ঢিলেঢালা হাই ওয়েস্ট ট্রাউজারে দেখা যাচ্ছে আন্তোনেলাকে।কালো পোশাকের সঙ্গে সোনালি বাকলের বেল্ট পরেছেন আন্তোনেলা। সঙ্গে ছিল সোনালি মেটালের কালো হ্যান্ডব্যাগ। মনোক্রম লুকে সোনালির ছোঁয়া তাঁর লুকে যোগ করেছে বৈচিত্র্য।গয়নায় পরিমিতি রেখেছেন আন্তোনেলা। স্টোন স্টাডেড ছোট দুল, সরু ব্রেসলেট ও সোনালি ঘড়িতে সাজিয়েছেন নিজেকে।
কালো পোশাকের সঙ্গে সোনালি গয়নার সমন্বয় ছিল চোখে পড়ার মতো।ভক্তদের নিরাশ করেননি মেসি।তাদের অটোগ্রাফ দিয়েছেন, তুলেছেন সেলফিও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।