advertisement
advertisement

মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

লাশ

advertisement

মাগুরায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ও আজ শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন মাগুরার শ্রীপুর উপজেলার মোকর্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৪০) ও গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)। দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার দুর্গাপূজায় বিজয়া দশমীর রাতে ওই দুজন ভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন।

পরে অসুস্থ বোধ করলে আলমগীরকে তাঁর বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকাল সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়লে বিধান বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন।

পরে তাঁর অবস্থার অবনতি হলে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর