advertisement
advertisement

নজরুলের কণ্ঠ থেমে গিয়েছিল, তাঁর কথা আমরা কতটা শুনেছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
নজরুলের কণ্ঠ থেমে গিয়েছিল, তাঁর কথা আমরা কতটা শুনেছি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলতে গেলে আমরা খুব সহজেই কয়েকটি শব্দের কাছে ফিরে যাই— বিদ্রোহ, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম। শব্দগুলো ভুল নয়। কিন্তু একজন মানুষকে কয়েকটি শব্দে আটকে ফেলতে পারলে তাঁকে নিয়ে ভাবার ঝামেলাটা কমে যায়। তাঁকে স্মরণ করা যায়, তাঁর জন্মদিনে ফুল দেওয়া যায়, তাঁর কবিতা আবৃত্তি করা যায়।

অথচ তাঁর চিন্তার মুখোমুখি না হয়েও এসব করা সম্ভব।নজরুলের জীবন নিয়ে বরং অন্য একটি প্রশ্ন আছে—একটি সমাজ তার বিদ্রোহী কবিকে কত সহজে নিজের করে নিতে পারে, অথচ তাঁর বিদ্রোহকে নিজের জীবনের বাইরে রেখে দিতে পারে?প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে নজরুলের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় দিয়ে শুরু করা যায়। তবে তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ দিয়ে নয়, ‘ধূমকেতু’ দিয়ে।১৯২২ সালে নজরুল সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয়।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর ভাষা ছিল সরাসরি, আপসহীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর