advertisement
advertisement

সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে 
প্রাইম ব্যাংক ও রানার মোটরস

প্রাইম ব্যাংকের এএমডি এম নাজিম এ চৌধুরী এবং রানার মোটরসের সিএফও রাজেশ কুমার যাদব সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

advertisement

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কেনায় ঋণ দেওয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও রানার মোটরস একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে।প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী ও রানার মোটরসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রাজেশ কুমার যাদব সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান, ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান, ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান এবং রানার মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর