advertisement
advertisement

ডেলের সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
ডেলের সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস

সম্মাননা গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম (মাঝে)

advertisement

ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ সম্মাননা পেয়েছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বাংলাদেশে সার্ভার ব্যবসায় অসামান্য দক্ষতা ও অবদান রাখায় এ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।গত বুধবার থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন ডেল টেকনোলজিসের ইমার্জিং মার্কেটস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক ও প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট বিভাগের জ্যেষ্ঠ পরিচালক লুকাস সল্টার।

এ সময় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী ও ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর